Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসসহ চালক আটক

cctv futageপুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে হত্যাকারীদের ব্যাকআপ টিমের কালো মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়।
বুধবার রাতে চট্টগ্রাম নগরী থেকে মাইক্রোবাসটির চালককে আটক করা হয়েছে। তবে পুলিশ সুনির্দিষ্ট করে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। বৃহস্পতিবার সকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
মাইক্রোবাস আটকের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, মিতুর হত্যাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কালো রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে একটু থেমে আবার মোটরসাইকেলের পিছু পিছু চলে যায়। এই মাইক্রোবাসটি হত্যাকারীদের ব্যাকআপ টিম হিসেবে কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি।
ঘটনার প্রায় চার দিন পর এই হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, বুধবার হত্যাকাণ্ডে জড়িত এক শিবির ক্যাডারকে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.