সালথার কন্ঠশিল্পী বলরাম সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ্য
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
ফরিদপুরের স্বনামধন্য কন্ঠশিল্পী বলরাম সরকার হৃদরোগে দীর্ঘদিন যাবত অসুস্থ্য রয়েছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির জ্যেষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ আয়মন আকবার বাবলু চৌধুরীর সহযোগিতায় তাকে হার্টের বাইপাস সার্জারী করানো হয়। বলরাম উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের সন্তান ।
জানা যায়, স্বনামধন্য কন্ঠশিল্পী বাবু বলরাম সরকার ছাত্র জীবন থেকে গানের জগতে যোগদান করেন। তিনি বিগত ৪০ বছর ধরে লৌকগীতিসহ বিভিন্ন গান পরিবেশন করে আসছেন। তার গানে ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলে সুনাম রয়েছে। খুব শীগ্রই তার মধুর সুর দিয়ে শ্রোতাদের মন জয় করতে সক্ষম হোন। তার জীবনে অনেকবার সেরা শিল্পী হওয়ার জন্য একাধিক সুযোগ এসেছে। কিন্তু মা-বাবা, পরিবার-পরিজন ও এলাকাবাসীর মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সে সব সুযোগ হাত ছাড়া করেছেন। তবুও মানুষের মায়া ছাড়তে পারেননি। এভাবে পথ চলার মধ্যেদিয়ে প্রায় ১বছর আগে বলরাম সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। দারিদ্রতার কারনে ফরিদপুর হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেন। এরমধ্যে অবস্থার অবনতি দেখে গত এপ্রিল মাসে ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়। টাকার অভাবে সে খানেও ভালো চিকিৎসা হয়নি। অবশেষে সালথা-নগরকান্দা গণমানুষের প্রানপ্রিয় নেতা, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু’র আর্থিক সহযোগিতায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি এবং হার্টে বাইপাস সার্জারী করা হয়। বাইপাস সার্জারী করেন- ডাঃ অসিদ বরন অধিকারী। দীর্ঘ ১ মাস হাসপাতালে ভর্তি ছিলেন। বাবলু চৌধুরীর সহযোগিতায় কন্ঠশিল্পী বলরাম সরকার বর্তমানে কিছুটা সুস্থ্য রয়েছেন বলে তার পরিবারবর্গ এ প্রতিবেদককে জানিয়েছেন। শুক্রবার রাতে বলরাম সরকারকে দেখতে সালথা প্রেসক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান ও আবু নাসের হুসাইন তার বাড়িতে যান।