Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটকের নির্দেশ পুলিশ সুপারের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। কিন্তু সাংবাদিকদের মোটরসাইকেল ধরার নির্দেশ দিয়েছেন এসপি ফারহাত আহম্মেদ।
জানা গেছে, সম্প্রতি ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জেলা জর্জ কোর্টের জিপি আলতাফুর রহমানকে লাঞ্ছিত করার সংবাদ বিভিন্ন অনলাইন ও পত্রিকার প্রকাশিত হয়। এতে এসপি ফারহাত আহম্মেদ ঠাকুরগাঁও সাংবাদিকদের উপর ক্ষুদ্ধ হয়ে উঠেন। সংবাদ প্রকাশের পর এসপি দুদিন পর জেলা আইনজীবি সমিতিতে গিয়ে জিপি আলতাফুর রহমানের কাছে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন। ফলে আরো সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ হয়ে উঠে পুলিশ প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মোড়ে পুলিশ রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল অভিযান পরিচালনা করেন এতে কয়েকটি মোটর সাইকেল আটকও করেন। এ সময় এক সাংবাদিককের মোটরসাইকেল আটক করা হয়।
সাংবাদিক পরিচয় প্রদান করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এসপি সাহেব সাংবাদিকদের মোটরসাইকেল বেশি আটক করতে বলেছেন।
পরে অন্যান্য কয়েকটি মোটর সাইকেল টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন বলে সাধারন মানুষ অভিযোগ করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। এতে করে যে কোন রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করতে পারে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.