Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দ্বিতীয় দিনে সারাদেশে ৪৮ জঙ্গিসহ গ্রেফতার ২৫৬৪

সাঁড়াশি অভিযানসারাদেশে সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জন জঙ্গিসহ দুইহাজার ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ‍পুলিশ সদর দফতর সূত্রে এই তথ্য জানা গেছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত এদের গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রথম দিন শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশে ৩৭ জন জঙ্গিসহ তিন হাজার ১৫৫ জনকে গ্রেফতার করা হয়।
‍পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের সাঁড়াশি অভিযানে গ্রেফতারি পরোয়ানা বলে এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মমলায় ৫৮৮ জন, মাদক মামলায় ৩৯১ জন ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি জঙ্গি সন্দেহে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক নির্দেশে শুক্রবার থেকে সারাদেশে জঙ্গি গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave A Reply

Your email address will not be published.