Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্বামী আগুনে পুড়ে নিহত, আর স্ত্রী টিভি দেখায় ব্যস্ত!

Kolkata map কলকাতা ম্যাপস্বামী একই ঘরের অন্য কক্ষে আগুনে পুড়ে মরে পড়ে আছেন। আর স্ত্রী কিনা তখন অন্য কক্ষে টিভি দেখায় ব্যস্ত! এমনকি ওই নারী তখন তার কক্ষের দরজা ভেতর থেকে লক করে রেখেছিলেন। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতার মানিকতালার সরকারি কলোনিতে। আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম রনজিত কুমার ভারত [৬৩]। আর তার স্ত্রীর নাম সুতপা [৫৭ বছর]। ঘটনাটি ঘটে গত শুক্রবার মধ্যরাতে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা জানতে পুলিশ ওই নারী ও তার এক পুরুষ সহযোগীকে আটক করেছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের।
ঘটনাটি বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ কারণে যে ফ্ল্যাটে আগুন লাগলেও ওই দম্পতির কেউই পুলিশ ডাকেননি। বরং প্রতিবেশিরা তাদের ফ্ল্যাটে আগুন দেখে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। পরে অগ্নিনির্বাপন কর্মীরা এনে ফ্ল্যাটের তালা ভেঙ্গে এর ভেতরে প্রব্শে করে।
ফ্ল্যাটের ভেতর ঢুকে পুলিশ আরো বিস্মিত হয়। পুলিশ সদস্যরা ওই দম্পতির একটি মারুতি আলতো’র ভেতরে থেকে পুলিশের একটি হেলমেট ও একটি পুরনো ওয়্যারলেস রেডিও উদ্ধার করে। গাড়িটির সামনের এবং পেছনের গ্লাসে এমনকি পুলিশের স্টিকারও লাগানো ছিল।
আগুনে পুড়ে রনজিতের মৃত্যু, একই সময় সুতপার টিভি দেখায় ব্যস্ত থাকা এবং তাদের বাড়ি থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের উদ্ধার রহস্যের জন্ম দিয়েছে। পুলিশ এ রহস্যের জট খুলতে চাই। ইতোমধ্যে এর তদন্ত শুরু করে দিয়েছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.