Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে-হত্যাকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আরিফুল ইসলাম সুজন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে তারাবির নামাজ পড়ে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে রাত ১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুজন ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের নিকটবর্তী গ্রাম দীর্ঘভূমির আবু তাহের দর্জির ছেলে এবং স্থানীয় মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে তারাবির নামাজ পড়ে সুজন বাড়ি থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির ৩০০ গজ দূরে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। সুজনের চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.