Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন

lalmonirhat photo

ক্রাইম রিপোর্টার,লালমনিরহাট: লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে সারাদেশব্যাপি পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, খ্রীষ্টান ও বৌদ্ধদের উপর হামলা-ভাংচুর, খুন, ধর্ষন, অপহরন ন্যাক্কারজনকভাবে সংঘটিত হওয়ার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে দুই ঘন্টা ব্যাপি মানব বন্ধন হয়। সোমবার সকাল দশটায় এ মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করে প্রতিবাদ জানান। এতে হিন্দু ও খ্রীষ্ঠান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, এই মুহুর্তে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর টার্গেট পিপল কিলিং হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে সারাদেশব্যাপি কঠোর থেকে কঠোর ও লাগাতার আন্দোলন করা হবে বলে মানব বন্ধনে হুশিয়ারী দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.