গাঁজা চাষ শুরু করেছে মাইক্রোসফট!
প্রযুক্তি ডেস্ক: সংবাদ পড়ে চোখ কপালে উঠবে, এটাই স্বাভাবিক! টেক দুনিয়ার রাজা মাইক্রোসফট কম্পিউটার সামগ্রী তৈরি বাদ দিয়ে এবার গাঁজা চাষ শুরু করল! জানা গেছে, একটি মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই কাজ করতে চলেছে তারা। এই টেক জায়ান্টের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
তবে এই গাঁজা মানুষের ক্ষতির উপাদান নয়। আবার মাদকও নয়। সম্প্রতি, আমেরিকা সরকার গাঁজা থেকে ওষুধ তৈরির সিদ্ধান্ত নেয়। সেই কাজ পায় সে দেশেরই একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। এবার ওই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে গাঁজা চাষে নামল মাইক্রোসফট।