Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুপ্ত হত্যার প্রতিবাদে মধুখালীতে ১৪ দলের মানববন্ধন

MADHUKHALI MANOBBONDHON PIC fffরেজাউল করিম তুহিন , মধুখালী প্রতিনিধি : গতকাল রবিবার সকাল ১১টা থেকে ১১.৪৫ টা পর্যন্ত ৪৫ মিনিট ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার ১৪ দলের নেতা কর্মীরা ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা আলী আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, সেক্টর কমান্ডারস ফোরামের গোলাম রব মোল্যা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়া ও সাংগাঠনিক সম্পাদক আহসান হাসিব পিকু প্রমুখ।এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.