Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে সড়ক র্দূঘটনায় নিহত-১ আহত ১৫

সড়ক দুফরিদপুর থেকে খালেদুর রহমান ঃ ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে রবিবার দুপুরে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়।আহতদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায় গতকাল রবিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে বরিশাল গামী একটি সাকুরা পরিবহন বাখুন্ডা ব্রীজ পাড় হয়ে সামনে গেলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির নীচে টাপা পড়ে সুপার ভাইজা অমিত হাসান ঘটনা স্থলে মারা যায়। এ ছাড়াও এ র্দূঘটনায় আরো ১৫ জন আহত হয় । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিমউদ্দিন জানান বাসটি নিয়ন্ত্রন হারিয়েছিল।খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং লাশ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.