Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গণভোটের রায়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে ব্রিটেন

uuuঅনলাইন ডেস্ক: যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে, না ছেড়ে যাবে সে প্রশ্ন সামনে রেখে বৃহস্পতিবার যে গণভোট হয়ে গেছে দেশটিতে তার আনুষ্ঠানিক ফল পাওয়া গেছে। ৫২ শতাংশ ভোট ইউরোপ ছেড়ে যাওয়ার পক্ষে পড়ায় জোটের সঙ্গে ৪৩ বছরের পথচলার শেষ হচ্ছে ইংল্যান্ডের।
বৃহস্পতিবার ব্রিটেনের ইতিহাসে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তৃতীয় বারের মতো এ গণভোট অনুষ্ঠিত হয়। ২৮টি দেশের ইইউ জোটে যোগ দিতে ১৯৭৫ সালে গণভোটে অংশ নেয় ব্রিটেনের মানুষ। একই ইস্যুতে ৪১ বছর পর বৃহস্পতিবারের এ গণভোট দ্বিতীয় দফা।
স্থানীয় সময় রাত ১০টায় (বিএসটি) ভোট শেষ হওয়ার পর মনে করা হচ্ছিল, ভোটের রায় ব্রিটেনের ইউরোপে থেকে যাওয়া পক্ষের দিকেই যাবে। কিন্তু ফল আসতে শুরু করলে দৃশ্যপটে পরিবর্তন আসে।

Leave A Reply

Your email address will not be published.