Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা, মা আটক

Pic (1)রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর রাইসা নামের ১০ মাসের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে মা ইয়াছমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ইয়াছমিন আক্তারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (২৬ জুন) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকা থেকে শিশু কন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু কন্যা রাইসা আক্তার ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে।
নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা জানায়, আবুল খায়েরের স্ত্রী ইয়াছমিন আক্তার দীর্ঘদিন ধরে পরকিয়ায় আসক্ত। এ নিয়ে স্বামী-আবুল খায়ের ও স্ত্রী ইয়াছমিন আক্তারের মধ্যে প্রায় ঝগড়া বিবেধ লেগে থাকত। এর জের ধরে শনিবার (২৫ জুন) রাতের কোন এক সময় শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে দেয় মা ইয়াছমিন আক্তার। ভোররাতে মেয়েকে খুজেঁ পাওয়া যাচ্ছে না বলে চিৎকার করতে থাকে। এসময় আশপাশের লোকজন জড়ো হয়। পরে বাড়ির পুকুর থেকে শিশু রাইসা আক্তারের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এসময় মা ইয়াছমিন আক্তারকে পিটুনি দিয়ে গাছের সাথে বেধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশু কন্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত মা ইয়াছমিন আক্তারকে পুলিশে সোপর্দ করা হয়।
নিহতের দাদী কোরফুলী বেগম ও বাবা আবুল খায়ের জানান, শিশু রাইসাকে মা নিজে শ্বাসরোধ করে হত্যা করেছে।
অভিযুক্ত আটক মা ইয়াছমিন আক্তার নিজ কন্যা শিশুকে হত্যার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘরের দু-পাশের দরজা খোলা ছিল। অন্য কেউ রাইসা আক্তারকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মা ইয়াছমিন আক্তারকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.