Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুর পৌরসভার বাজেট ঘোষনা

faridpur disফরিদপুর থেকে , মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার পৌর সদরের ঝিলটুলির অম্বিকা মেমোরিয়াল হলে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ফরিদপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌর সভার জন-নন্দিত মেয়র শেখ মাহতাব আলী মেথু।
প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর মিয়ার উপস্থিতে মেয়র এ বাজেট ঘোষনা করেন।এ সময় হল ভর্তি লোকজন করতালির মাধ্যমে উপস্থাপিত বাজেটকে স্বাগত জানান। ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত মোট বাজেট ধরা হয়েছে ৩২০ কোটি ৬৪ লক্ষ ৩৭ হাজার ৮ শত ৮৪ টাকা। ইহা গত অর্থ বছরের মোট বাজেটের ৬ গুনেরও বেশী। মেয়র তার বক্তব্যে বলেন তিনি যখন প্রথম বাজেট পেশ করেন তখন তার পরিমান ছিল মাত্র ৩ কোটি টাকা। ফরিদপুর পৌরসভায় আজ উন্নয়নের জোয়ার বইছে ,এজন্য তিনি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারেফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র আশাবাদ প্রকাশ করে বলেন সবাইকে নিয়ে আগামী এক বছরে আমরা ফরিদপুর পৌর সভাকে বাংলাদেশের মধ্যে একনম্বর পৌরসভায় পরিনত করব।এ সময় মঞ্চে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউঞ্ছিলরগন , প্রধান নির্বহী কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া , সচিব তানজিলুর রহমান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.