Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুলশানের হলি আর্টিসানে অপেক্ষা করছেন স্বজনেরা

dhaka_restaurant_shooting_holey_artisan_2নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ২ এর ৭৯ নং সড়কে হলি আর্টিসান রেস্তোঁরায় সন্ত্রাসী হামলার ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেস্তোঁরার ভেতরে অবস্থানরতদের স্বজনেরা। পরিবারের সদস্যদের বর্তমান পরিস্থিতি জানতে উদ্বিগ্ন স্বজনেরা ভিড় করছেন রেস্তোঁরার সামনে। তবে তাদেরকে নিরাপদ দূরত্বে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জন অস্ত্রধারী যুবক ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিতে দিতে হলি আর্টিসান নামক ঐ রেস্তোঁরায় আক্রমন চালায়। এসময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে জিম্মি করে নেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় নিহত হয়েছেন বনানী থানার ওসি সালাহ উদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল। পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রেস্তোঁরার ভেতরে কর্মচারী ও কিছু বিদেশি নাগরিক সহ ৩০ জনেরও বেশি জিম্মি হয়ে আছেন। পুলিশ ভেতরে গুলি চালালে জিম্মিদের হত্যা করা হবে বলে হুমকিও দেয়া হয়েছে আক্রমনকারীদের পক্ষ থেকে।

Leave A Reply

Your email address will not be published.