Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিহত ছয় জঙ্গির পাঁচজন তালিকাভূক্ত: আইজিপি

IGP IN Rabiul Janajaগুলশানে ক্যাফেতে বিদেশিদের জিম্মির পর হত্যাকারীদের পাঁচজন চিহ্নিত জঙ্গি বলে আইজিপি একেএম শহীদুল হক জানিয়েছেন। পুলিশ তাদের খুঁজছিল বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার গুলশানে ওই হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার মো. রবিউল করিম ও বানানী থানার ওসি সালাউদ্দীন খানের জানাজা শেষে পুলিশ প্রধান একথা বলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি শহীদুল হক।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার ‘দায় স্বীকারের’ পিছনে অন্য কারণ রয়েছে বলে সন্দেহ বাংলাদেশের পুলিশ প্রধানের। তিনি বলেন, ”কোনো হামলার ঘটনা ঘটলে আইএস দায় স্বীকার করে। আমেরিকায় হামলার ঘটনা ঘটলেও আইএস দায় স্বীকার করে। আইএসের দায় স্বীকারের লিংক খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।”
এর আগে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর আরও কয়েকটি হামলায় আইএসের নামে দায় স্বীকারের খবর এলেও তা নাকচ করে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেশীয় জঙ্গিরা এগুলো ঘটিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর নাম দিচ্ছে।
রাজারবাগ পুলিশ লাইন্সে দুই পুলিশ কর্মকর্তার জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ”সারাদেশে ধারাবাহিক নাশকতার যে নীলনকশা তারই অংশ হিসেবে গুলশানে এই হামলার ঘটনা ঘটেছে।” জঙ্গি নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান আরও জোরদার করার ঘোষণা দেন তিনি। জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।
জানাজায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.