Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাহেবুল ইসলাম টিটুল, কালীগঞ্জ প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার উত্তরদল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই গ্রামের আবদুল গফুরের স্ত্রী পারুল বেগম (৩৫), তার ছেলে রানা (১০) ও মেয়ে রিতু (০৩)। রানা দলেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশে ক্ষেতে জমে থাকা পানিতে মাছ শিকারে যায় ছেলে রানা। সেখানে পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। বিষয়টি দেখে রানার সহপাঠী সোহেল তার মা পারুলকে ঘটনাটি জানায়। এ সময় তিনি তার শিশুকন্যাকে কোলে নিয়ে ছেলে রানাকে বাঁচাতে ক্ষেতের পানিতে নামে। এতে পারুল ও তার মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.