Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হামলাকারীদের খোঁজ মিলছে ফেসবুকে

Gulshat terrorist Hamla

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের পরিচয় ফেসবুকে মিলেছে। হামলাকারীদের বন্ধুরা ফেসবুকে তাদের পরিচয় দিয়েছে। এর আগে শনিবার সাইট ইনটেলিজেন্স তাদের ছবি প্রকাশ করে। যে তিনজন জঙ্গির পরিচয় দিয়েছে তারা সবাই দেশের সুনাধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।
তাদের একজন নিব্রাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা সনাক্ত করে তার ছবি ও পরিচয় সামনে এনেছে।
নিব্রাস ইসলামের এই ছবি ও সাইটের দেওয়া ছবি পাশাপাশি দিয়ে শেয়ার করা হচ্ছে ফেইসবুকে। আরেকজনের আগের ও সাইটের দেওয়া ছবি পাশাপাশি দিয়ে তার পরিচয় প্রকাশ করেছেন এক প্রবাসী।
আর একজন মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।
মাহবুব রাজীব নামে আরেকজন ফেইসবুকে আরেক জঙ্গির ছবি দিয়েছেন। রোহান ইমতিয়াজ নামের এই ছেলেও স্কলাসটিকার সাবেক ছাত্র। বাবা-মার সঙ্গে তার ছবির পাশে দেওয়া হয়েছে সাইটের ছবি, যেখানে দুই ছবির মধ্যে মিল পাওয়া যায়।Mubashir
স্কলাসটিকার ছাত্র মীর সাবিহ মুবাশ্বের এ লেভেল পরীক্ষার আগে গত মার্চ থেকে নিখোঁজ বলে তার এক সহপাঠীর ভাষ্য। স্কলাসটিকার ছাত্র মীর সাবিহ মুবাশ্বের এ লেভেল পরীক্ষার আগে গত মার্চ থেকে নিখোঁজ বলে তার এক সহপাঠীর ভাষ্য। সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি বলে আইএসপিআর জানায়।
রেস্তোরাঁয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় হামলাকারী নিহত এবং একজনকে গ্রেপ্তার হয় বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
ওই হামলায় জড়িত দাবি করে সাইট ইন্টিলিজেন্স যে পাঁচজনের ছবি প্রকাশ করেছে সেগুলোর সত্যতা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.