Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চীনে প্রবল বর্ষণে নিহত ৫০

Chinaঅনলাইন ডেস্ক: গত তিনদিনের ভারি বৃষ্টিপাতে চীনের দক্ষিণাঞ্চলে ৫০ জন মারা গেছেন। এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় কয়েক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে বলে রবিবার কর্তৃপক্ষ জানিয়েছে।
সেন্ট্রাল হুবেইতে বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টিতে ২৭ জন মারা গেছে ও ১২ জন নিখোঁজ রয়েছে বলে প্রাদেশিক নাগরিক বিষয়ক বিভাগ জানিয়েছে। সেখানে চার লাখের মতো মানুষ উচ্ছেদ হয়ে গেছে ও ১৫ হাজারের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
পাবর্ত্য গুইঝোউ প্রদেশের একটি গ্রামে ভূমিধ্বসের পর শুক্রবার ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে দাফাংয়ের কাউন্টি সরকার জানিয়েছে। সেখানে সাতজন আহত হয়েছেন।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, আনহুই প্রদেশের মানুষ জন বন্যার কারণে চলাচলে জন্য নৌকা ব্যবহার করছেন। আনহুইয়ের নাগরিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, গত ১৮ জুন থেকে সেখানে ১৮ জন মানুষ নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন।
গত মাসে চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং উয়ান সতর্ক করে বলেছিলেন, চলতি বছর ইয়াংতজে নদী ও হুয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্য হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
ইয়াংতজে নদীর বন্যা নিয়ন্ত্রণ সদর দফতর স্থানীয় কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। খবর: এবিসি নিউজ।

Leave A Reply

Your email address will not be published.