Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুলশানে হামলাকারী রোহান আ.লীগ নেতার ছেলে

imteaj-wt-sonঅনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী ৭ জনের মধ্যে রোহান ইমতিয়াজ আ.লীগ নেতা ইমতিয়াজ খান বাবুলের ছেলে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। গণমাধ্যমের সেই খবরগুলোতে বলা হচ্ছে রোহনের পিতা বাবুল ঢাকা মহানগর উত্তরে গত বছর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
গুলশান হামলার পর সাইট ইন্টেলিজেন্স হামলাকারী হিসেবে যেসব জঙ্গিদের ছবি প্রকাশ করে সেখান থেকে রোহানের পরিবারের এক ছবি ফেসবুকে প্রকাশ করে তার পরিচিতজনরা। জঙ্গি রোহান ইমতিয়াজের ছবির সঙ্গে বেরিয়েও আসে তার পারিবারিক তথ্যও।
শুলশান হামলায় জঙ্গি দলের ৭ জনের মধ্যে ৬ জন মারা যায়, এবং মৃত এ ৬ জনের মধ্যে রোহান ইমতিয়াজও ছিল। ইমতিয়াজ খান বাবুল নিজেও ছেলের সঙ্গে তার ছবি প্রকাশ করেছিলেন এ বছরের ২১ জুন, যেখানে তিনি গত বছরের একই দিনে পোস্ট করা এক ছবি প্রকাশ করে লিখেন, “বাবা কোথায় তুমি, প্লিজ ফিরে এসো”।imteaj-fb

গত বছরের ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জঙ্গি রোহানের বাবা ইমতিয়াজ খান বাবুল মহানগরীর ৩১ নং (সাবেক ৪৪) ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী ছিলেন, এবং নির্বাচনে তার প্রতীক ছিল “রেডিও”।iteaj2

সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এমপি মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর এলাকার ভোটারদের প্রতি ইমতিয়াজকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এক খোলা চিঠিও দিয়েছিলেন। এবং ২৩ এপ্রিল সে খোলা চিঠি ইমতিয়াজ খান বাবুলের ফেসবুক পেজে পোস্ট করা হয়।imteaj 1ইমতিয়াজ খান বাবুলের নির্বাচনী লিফলেটের তথ্য অনুযায়ি তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিবার রেফারি।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ওই রেস্তরায় ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এসময় ৭ জঙ্গির মধ্যে ৬জন নিহত হয়েছে এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি আইএসপিআর এর। নিহত ওই ৬ জনের মধ্যে রোহন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.