Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারত-পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৫৫ জনের মৃত্যু

in-pkঅনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানে ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৫ জন মারা গেছে।পাকিস্তানের চিত্রাল জেলায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। জেলার আরসুন গ্রামে বন্যায় মসজিদে নামাজের সময় বন্যা আঘাত হানে এবং বেশ কয়েকজন তখন নিহত হয়। অনেক বাড়িঘর ও একটি সেনা ছাউনি ভেসে যায়। পাকিস্তান সেনাবাহিনীর ৮ সদস্য নিখোঁজ রয়েছে।
এদিকে ভারতের উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ২৫ জন মারা গেছে। শুক্রবারের ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে উত্তরাখণ্ডে ১৫ ও অরুণাচলে ১০ জন মারা গেছে। বেশ কয়েকটি গ্রাম ভূমিধসে চাপা পড়েছে এবং একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। খারাপ আবহাওয়া দুই দেশের উদ্ধার কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.