বাংলাদেশ ভ্রমণে ৩ দেশের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: রাজধানীর গুলশানে রেস্তরায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। গতকাল রাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে বিশেষ সতর্কতা দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশটির নাগরিকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে। তাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে চলাচল সীমিত করারও পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া বড় লোকসমাগম এবং আন্তর্জাতিক হোটেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রেও সতর্ক করে দেয়া হয়েছে।
প্রায় একই রকম সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা বার্তায় বলা হয়েছে, অতীতে বাংলাদেশে বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো জঙ্গিবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। একই রকম সতর্কতা জারি করে দক্ষিণ কোরিয়াও দেশটির নাগরিকদের বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।