Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহ সংবাদদাতা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৪ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পৌণে পাঁচটার দিকে যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি পিকাপ-ভ্যানকে দেয়। এতে পিকাপ-ভ্যানটি ছিটকে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। আহত ১৭ জনের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.