Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

tangail road accedentটাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে করাতিপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি গাইবান্ধা জেলায় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। ভ্যানটি টাঙ্গাইলের বাশাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ১৩ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুইজনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.