Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোবিন্দগঞ্জে আদিবাসিদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষ, আহত ১০

Gobindagonj Photo 13-07-16গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী ও র‌্যাব পুলিশের সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বগুড়া শজিমেকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের জমি উদ্ধারের দাবীতে স্থানীয় আদিবাসিরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছিল এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকে ওই জমিতে আদিবাসিরা বসতবাড়ি নির্মান করে বসবাস শুরু করে ।
খবর পেয়ে রংপুর সুগারমিল কতৃক্ষ তাদের নিজস্ব বাহিনী সহ র‌্যাব পুলিশ গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে আদিবাসি উচ্ছেদে অপারেশন চালায়। এ সময় আদিবাসিরা তাদের নিজস্ব দেশীয় অস্ত্র নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ।
প্রতিরোধের মুখে র‌্যাব পুলিশ রাবার বুলেট নিক্ষেপ সহ আনুমানিক ১শ’ রাউন্ড গুলি ছোঁড়ে। এর পরেও আদিবাসিদের হটাতে না পেরে ঘটনাস্থল থেকে তারা ফিরে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আদিবাসিরা তীর ধনুক দিয়ে চতুর্দিক থেকে আক্রমন চালালে র‌্যাব ও পুলিশ পিছু হটে যায়। উভয় পক্ষের সংঘর্ষে সুগার মিলের নিরাপত্তা রক্ষী ও ২ পুলিশ সহ কমক্ষে ১০ জন আহত হয়েছে। আদিবাসিরা দাবী করেছে তাদের ৩জন গুলিবিদ্ধ হয়েছে। আহত ২ জনের নাম পাওয়া গেলেও অন্যান্যদের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি । যাদের নাম পাওয়া গেছে তারা হলো সুগার মিলের নিরাপত্তারক্ষী আলম (৪৫) ও বাদশা মিয়া (৩৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল।

Leave A Reply

Your email address will not be published.