Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিয়ামতপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল রোজিনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী রোজিনা। জানা যায়, গতকাল বুধবার নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের কুমারপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা বেলগাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রোজিনার বিয়ের আয়োজন চলছিল।
উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে সাথে সাথে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের সহযোগিতায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহান শাহ এবং মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী মতিলালকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। তারা ঘটনাস্থলে পৌছলে কন্যা পক্ষ বিয়ে বন্ধ করে দেয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, যে কোন মূল্যে বাল্য বিবাহ রোধ করতে হবে। যে যেখানে বাল্য বিয়ের কথা জানতে পারবেন প্রথমে নিজেরা বুঝানোর চেষ্টা করবেন তাতে ব্যর্থ হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিব। কোন ক্রমেই বাল্য বিয়ে হতে দেওয়া যাবে না

Leave A Reply

Your email address will not be published.