Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় আদিবাসীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Gaibandha Adibashi Photo 16.07.16

গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের নামে অধিগ্রহণকৃত ১৮৪২.৩০ একর আদিবাসীদের জমি ফেরতের দাবিতে এবং আন্দোলনরত আদিবাসীদের উপর সন্ত্রাসী ও পুলিশী হামলার প্রতিবাদে জন উদ্যোগ ও আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে গাইবান্ধা আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেএসডি জেলা সভাপতি লাসেন খান রিন্টু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, দলিত নেতা রাজেস বাশফোর, বাসদ নেতা এ্যাড. মনিরুজ্জামান মোস্তফা, আদিবাসী নেতা মাথিয়াস মার্জী, মুকু বেমরা, ইন্দ্রমোহন মার্ডি, সিলভিয়া মার্ডি, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সুমিতা রবিদাস প্রমুখ।
সমাবেশে বক্তরা আদিবাসীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা, আদিবাসীদের গুলি করে আহত করা, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে গাইবান্ধা গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের নামে অধিগ্রহণকৃত ১৮৪২.৩০ একর আদিবাসীদের জমি ফেরতে দাবি জানায়। আহত আদিবাসীদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পুনর্বাসন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানি বন্ধের দাবি জানায়।

Leave A Reply

Your email address will not be published.