Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রায়পুরে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জঙ্গিবিরোধী বিক্ষোভ সমাবেশ

raypurরায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুরে থানা কম্পাউন্ডের সামনে শনিবার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক বিশাল জঙ্গিবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রায়পুর শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকুর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মামুনুল ইসলাম মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মূর্তজা হায়দার শরীফ, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, সালাহ উদ্দীন বাবু, কৌশিক সোহেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহফুজুর রহমান, যুগ্ন আহবায়ক ইসমাঈল মোহন সহ সহস্রাধীক নেতাকর্মী উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.