Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে একই রশিতে পিতা ও পুত্রের আত্মহত্যা

sucaid

কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে পিতা-পুত্রের একই রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তারা হলেন ওই এলাকার মৃত রুস্তম আলীর পুত্র জিন্নাত (২৫) ও তার পুত্র মুন্না (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রোববার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি এক নজর দেখার জন্য হাজার জনতার ভীড় জমেছে ওই বাড়িতে।
জিন্নাতের মা মোছা. তারা বানু ও ছোট ভাই মো. জেনারুল ইসলাম জানান, আমার ভাইয়ের ২ জন স্ত্রী রয়েছে। তাদের মধ্যে বড় স্ত্রী মোছা. সিমা খাতুন এবং ছোট স্ত্রী মোছা. সহিদা খাতুন। ছোট স্ত্রী মোছা. সহিদা খাতুন অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের পূর্বে বাবার বাড়ি কুড়িগ্রামে চলে যায়। জিন্নাতের দু’টি সংসার হওয়ার কারণে তাদের সংসারে নেমে আসে কোলাহল। কোলাহল সইতে না পেরে পিতা ও পুত্র আত্মহত্যা করেছে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী জানান, দ্বিতীয় বিয়ের পর সংসারে কলহ ও বিবাদ সৃষ্টি হয়। এর পর থেকে জিনাত হতাশাগ্রস্ত হয়ে পড়ে। হতাশা থেকেই জিনাত একমাত্র শিশু পুত্রকে সঙ্গে নিয়ে একই রশিতে আত্মহত্যার পথ বেছে নেন। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর ওইদিন দুপুরে লাশ দুইটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কাহারোল থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.