Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃIMG_9864

সন্ত্রাস জঙ্গীবাদ রুখে দাড়াও বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১:৩০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ফরিদপুর স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক ও সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ফরিদপুর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ হিরক, ফরিদপুর স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব আজাদউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শওকত আলী শাহ আলম, ফরিদপুর প্রেস ক্লাবের সিনি: সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর মুসলিম মিশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী সরকার, অব: অধ্যাপক মিজানুর রহমান শিকদার, অধ্যাপক মুজিবুর রহমান, সহ: অধ্যাপক আছাদুজ্জামান, শিক্ষক নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে অতি সম্প্রতি যে সন্ত্রাসী কর্মকান্ড ও ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ ফরিদেপুর জেলা শাখা এই গুপ্ত ঘাতক চক্র এবং তাদের নেতৃত্বকে ঘৃনা ও নিন্দা জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.