Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রায়পুরে জঙ্গিবিরোধী মানববন্ধন

IMG_20160720_114522পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পীর বুড়া হযরতের প্রতিষ্ঠিত আলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে বুধবার সকাল ১০ টায় সারাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, পেট্রোল বোমার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক জিল্লুর রহমান, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, রায়পুর সহকারী কমিশনার (ভুমি) মো. শামিম হোসেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আ.লীগের সভাপতি, রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র হাজী ইসমাঈল হোসেন খোকন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, রায়পুর আলীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো. নাসরুল্লাহ, সাংবাদিক জিল্লুর রহমান মানিক, পীরজাদা মে. মাসুদ হোসাইন, মহিউদ্দিন মিলন প্রমুখ। এসময় মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মাদ্রাসার শিক্ষকগন কোরআন এবং হাদীসের আলোকে জঙ্গিবাদবিরোধী লিফলেট বিলি করেন।

Leave A Reply

Your email address will not be published.