Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Gurudaspur pic-20-07-2016জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বুধবার বেলা ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে পোনা মাছ অবমুক্তকরণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ছাড়াও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যার আব্দুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনন্দ মোহন, কৃষি কর্মকর্তা আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও মনিরুল ইসলাম দোলন উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহুরুল হক।

Leave A Reply

Your email address will not be published.