Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাভারে পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ২০

Savar

হেলাল শেখ, সাভার: ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ও গুলির ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন শ্রমিক। আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্টান্ড এলাকায় অবস্থিত নাসা গ্রুপের গোল্ডেন ষ্টীচ ডিজাইন গার্মেন্টসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, গতকাল গোল্ডেন ষ্টীচ ডিজাইন গার্মেন্টস এ জুন মাসের প্রায় ১৩’শ শ্রমিকের বেতন ও ওভারটাইম পরিশোধ করেন কারখানা কর্তৃপক্ষ। এসময় শ্রমিকরা বেতন ও ওভারটাইমের টাকা মালিকপক্ষ কম দিয়েছে এমন অভিযোগ তুলে আজ সকালে ওই পোশাক কারখানার ১৩’শ শ্রমিক কারখানায় প্রবেশ করে বিক্ষোভ করে। শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে সাভার মডেল থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই কারখানার অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। পুলিশ এসময় শ্রমিকদের উপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় ওই পোশাক কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়।
বর্তমানে শ্রমিকরা ওই কারখানার আশেপাশে অবস্থান নিয়েছে। পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের লোকজন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম কামরুজ্জামান বলেন, শ্রমিকদের কোন মারধর করা হয়নি। তাদেরকে একটু ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.