Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আশুলিয়ায় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, গুরুত্বর আহত ৬

ট্রাক চাপাখাইরুল সিকদার, আশুলিয়া: রাস্তা পারাপারের সময় আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় শুক্রবার সকালে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতের নাম হাসনা বেগম। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেরস্বরী উপজেলায়। সে আশুলিয়ার কুটুরিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকুরি করত বলে জানা যায়।
পোশাক শ্রমিক হাসনা ও তার ছয় বছরের মেয়ে জিরাবোর মহাসড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি বেপরোয়া গতীতে আসা গরু বহনকারী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পোশাক শ্রমিক মারা যায়। গুরুতর অবস্থায় তার ছয় বছরের মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চালক গরু সহ ট্রাকটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি পুলিশ আটক করে নিয়ে যায়।
আশুলিয়া থানা পুলিশ ওই পোশাক শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসে। সর্বশেষ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানেয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.