Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরো অবনতি, ভোগান্তিতে সাধারন মানুষ (ভিডিওসহ)

জাহাঙ্গীর আলম রিকো, লারমনিরহাট: অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরো ব্যাপক অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬ টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার ১৫ সে. মিটার ধরলার পানি বিপদ সীমার ২০ সে: মি: ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডীমারী, চর গড্ডীমারী, কালীগঞ্জ উপজেলার চর বৈরাতী, কালিকাপুর, আদিতমারী উপজেলার গোবরধন, কুটির পার ও সদর উপজেলার খুনিয়াগাছসহ তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলোর প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতবাড়ী, রাস্তাঘাট ও স্কুল কলেজ। দুর্ভোগ বেড়েছে পানি বন্দি এলাকার মানুষের। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাদ্য সংকট। পাশাপাশি বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। পানি নিয়ন্ত্রণে রাখতে পাউবো কর্তৃপক্ষ ডালিয়া ব্যারাজের সবক’টি গেট খুলে দিয়েছে। এ অবস্থায় পানিবন্দিদের মাঝে সরকারি ভাবে কিছু ত্রান বিতরন করা হলেও তা প্রয়োজনের তুলনা একইবারে কম বলে দাবী ভূক্তভোগীরা।
অপর দিকে এবারে বন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৭শত ২৩টি পরিবারের বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় পরিবার গুলো সর্বশান্ত হয়ে বাধে আশ্রয় নিয়েছে। তিস্তার ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে স্থানীয় একলাচ বাঁধে আশ্রয় নিয়েছে পরিবারগুলো। রবিবার দুপুরে তিস্তা নদীর পানি বিপদ সীমার ১৫সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ার নিম্ন অঞ্চলের ১০ হাজার পরিবার আবারো পানিবন্দি হয়ে পড়েছে। সরকারীভাবে বিভিন্ন উপকরন পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

দেখুন ভিডিওতে ….

Leave A Reply

Your email address will not be published.