Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস সাময়িক বন্ধ

british council

ডেস্ক রিপোর্ট: নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে থাকা সাপেক্ষে শিগগির আবার সবরকম কার্যক্রম চালু করা হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্রিটিশ কাউন্সিল।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতংক দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি’।
এতে আরও বলা হয়, ‘সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকেরা যদি কোনো ধরনের তথ্য জানতে চান, তবে তারা bd.enquiries@britishcouncil.org -এ ই-মেইল করে জানতে পারবেন’।

Leave A Reply

Your email address will not be published.