মেয়র হানিফ ফ্লাইওভার বন্ধ
ডেস্ক রিপোর্ট: মেয়র হানিফ ফ্লাইওভার সাময়িক বন্ধ। নিরাপত্তার খাতিরে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে জনসাধারণের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিসি) শেখ মারুফ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইওভার বন্ধ থাকার সময়টায় সাধারণ লোকজন নিচ দিয়ে চলাচল করতে পারবেন।
তিনি জানান, বন্দি স্থানান্তরে নিরাপত্তার বিষয়ে নির্দিষ্ট কোনও হুমকি নেই। তবে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। যে রুট দিয়ে বন্দিদের নেওয়া হবে সেখানে ভোর ৪টা থেকে আমরা দায়িত্ব নিয়েছি। সূর্যাস্ত পর্যন্ত বন্দি স্থানান্তরের কাজ চলবে। বাকিদের শনিবার নেওয়া হবে।
মারুফ হাসান জানান, র্যাব, পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় বন্দিদের স্থানান্তর করা হচ্ছে।
আবিদ হাসান আরও বলেন, বর্তমানে নতুন কারাগারটি সম্পূর্ণ প্রস্তুত। সেখানে মানবাধিকার সমুন্মত রেখে বন্দিরা সব সুযোগ সুবিধা পাবেন। কেরানীগঞ্জের কারাগারটি পুরুষ কারাগার হওয়ায় ইতোমধ্যেই প্রায় সব নারী ও শিশুকে কাশিমপুরে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ এপ্রিল কেরানীগঞ্জে নতুন কারাগার উদ্বোধন করেন। এরপর বন্দি স্থানান্তরের জন্য তারিখ নির্ধারণ হলেও নানা কারণে কার্যকর করা হয়নি। প্রাথমিকভাবে কিছু ত্রুটি ধরা পড়ায় সেগুলোও সংস্কার করা হয়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, কেস টেবিল, ফাঁসির মঞ্চসহ বেশকিছু বিষয়ে সংস্কার করা হয়েছে। এটি এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম এই কারাগারটি। এর ধারণক্ষমতা প্রায় ৮ হাজার। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে প্রায় ১৯৪ একর জায়গার ওপর চার শতাধিক কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।