Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুর ৩৭০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

SAM_0243মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ব্যুরো ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ জুলাই ২০১৬ ইং তারিখ ১৫৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯নং ওয়ার্ড এলাকার রেল লাইনের উত্তর পাশে অবস্থিত গুহ লক্ষীপুর সাকিনস্থ জনৈক মোঃ রনি খাঁ (২৫) তার নিজ বসত ঘরে একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৫৪৫ ঘটিকার সময় উল্লিখিত বসত ঘরের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘর হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রনি খাঁ(২৫), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মৃত মোঃ ইকবাল খাঁ, সাং-গুহ লক্ষীপুর, থানা-কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী তার পরিহিত লুঙ্গির কোমরের বাম পাশে গোজা অবস্থায় থাকা ০২টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৩৭০ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.