Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজৈরে জঙ্গী বিরোধী সমাবেশ ও মানব বন্ধন

রাজৈর (মাদারীপুর)সংবাদদাতা Rajoir news pic 30-7-16
বাংলাদেশ শিক্ষক (মাধ্যমিক) সমিতি রাজৈর উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকালে রাজৈর সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের উপর রুখে দাড়াও বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অলিক ধরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আঃ কুদ্দুস মিয়া, পৌরমেয়র শামিম মুন্সী, , উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক মাহাবুব হোসেন খোকন, প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। সমাবেশে ২৭টি স্কুলের শিক্ষক কর্মচারীরা অংশগ্রহন করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরাও অংশগ্রহন করেন। ####
ছবি রাজৈরঃ বাংলাদেশ শিক্ষক (মাধ্যমিক) সমিতি রাজৈর শাখার উদ্যোগে আজ শনিবার বিকালে রাজৈর সদরের ঢাকা বরিশাল মহাসড়কের উপর রুখে দাড়াও বাংলাদেশ, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে সমাবেশ ও মানব বন্ধন।

Leave A Reply

Your email address will not be published.