Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া

ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় আনোয়ার হোসেন আনু (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দিবাগত রাতে ১১টার দিকে সদর উপজেলার সেন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আনু রামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ জানান, পূর্ব বিরোধের জের ধরে শনিবার দিবাগত রাত ১১টার দিকে আনোয়ার হোসেন আনুকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.