বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজ করছে সরকার।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছ ও পাহাড় কাটা বন্ধের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এই স্লোগানকে ধারণ করে রাজধানীর আগারগাঁওয়ে আজ রোববার থেকে শুরু হওয়া জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলবে মাসব্যাপী।