Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানবন্ধন

zhd

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: সারা দেশের ন্যায় ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” এই শ্লোগানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সারা দেশের ন্যায় ঝিনাইদহ সদর উপজেলাসহ কোর্টচাদপুর, হরিনাকুন্ডু, কালিগঞ্জ, মহেশপুর ও শৈলকুপায় এ কর্মসূচী পালিত হয়।
শৈলকুপা সিটি ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খবির উদ্দিন, শৈলকুপা পাইলট মডেল উচ্চ বিদ্যায়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলামপাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। শঙ্কামুক্ত জীবন যাপনের দাবীতে বক্তরা সারাদেশে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.