মেজর জিয়াই বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা করেছেন-ছাত্রলীগ সভাপতি সোহাগ
এম আই বকুল, বেরোবি প্রতিনিধি: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন। ১৯৪৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রলীগ দেশের নানান সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানে ছাত্রলীগের মেধাবীরাই জঙ্গিবাদ মোকাবেলা করবে। কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ শেষে ফেরার পথে বুধবার বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন পার্কের মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় এ অভিমত ব্যাক্ত করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
বেরোবি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, জঙ্গিবাদ মোকাবেলা না করলে কেউ ঘরে শান্তিতে থাকতে পারবে না। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি জঙ্গি দমনে বেরোবি ছাত্রলীগকে আরও সজাগ হওয়ার আহবান জানান।
এসময় বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান ছাত্রলীগ সভাপতি সোহাগ। পরে বেরোবি ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান শিশির সমাপনি বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাসের মোহাম্মদ রুবেল, সহ- সভাপতি আমিনুল ইসলাম, সহ- সভাপতি আব্দুর রহিম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সহ-সম্পাদক সুমনা আক্তার লিলি, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা।