Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় পূজা উদ্যাপন আহবায়ক কমিটি নিয়ে নানা প্রশ্ন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-Kumari_Puja1445364160
ফরিদপুরের সালথায় পূজা উদ্যাপন পরিষদের আহকায়ক কমিটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অধিকাংশ সনাতন ধর্ম সম্প্রদায় ফরিদপুরের নেতৃত্বে গঠিত এই আহবায়ক কমিটি মেনে নিতে পারছেন না।

জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের অরুন কুমার মন্ডলের মাধ্যমে গত ১৬ জুন সালথা গ্রামের পরিমল সাহার ছেলে অরুপ কুমার সাহাকে আহবায়ক করে ফরিদপুর পূজা উদ্যাপন কমিটির কাছ থেকে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন করান। জেলা সভাপতি বিপুল ঘোষ ও সাধারণ সম্পাদক সুকেশ সাহা এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়। এই আহবায়ক কমিটি নিয়ে সনাতন ধর্ম সম্প্রদায়ের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিবু নাগ, পূজা কমিটির নেতা পরিমল শীল, নিখিল চন্দ্র বিশ্বাস, জিতেন্দ্র নাথ সাহা, জীবন রায়, পল্লব কুমার সাহা ও অনুপম ভৌমিক জানান, সালথা-নগরকান্দার অবিভাবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু মামার অনুমোতি ছাড়াই অরুনের কথা মতো অরুপ সাহাকে আহবায়ক করে একটি কমিটির অনুমোদন এনেছে বলে দাবী করেন নেতারা। অথচ অরুপ কুমার সাহাকে দীর্ঘ ৩ বছর সনাতন ধর্ম সম্প্রদায় থেকে আলাদা করা হয়ে ছিলো। কোন ব্রাম্মন তার পূজাও করে নাই। সে জন্য অরুপ ফরিদপুরে থাকতো। তাকে আহবায়ক হিসাবে সমপ্রদায়ের অধিকাংশ লোকজন মেনে নিচ্ছেন না। সকলের দাবী বাবলু মামা এই কমিটির ব্যাপারে অবগত আছেন কি না ? জানতে চান নেতারা।

Leave A Reply

Your email address will not be published.