Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে নবজাতকের লাশ উদ্ধার

Rangpursadar, rangpur - সদর, রংপুর

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার একটি পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হাজিরহাট এলাকার বুধবার দুপুরে একটি পুকুরে নবজাতকের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে।
রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই নবজাতকের বয়স ৩/৪ মাস হবে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.