Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় যুদ্ধাপরাধী গ্রেফতার

Arest-Gaibandhaনিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা: মানবতা বিরোধী যুদ্ধাপরাধ আদালতে বিচারাধীন মামলার পলাতক আসামি সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের আব্দুল লতিফ (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষককে বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের খইমুদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি খামার পাঁচগাছি দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক। পার্শ্ববর্তী বেলকা ইউনিয়নের কিশামত সদর চরের জনৈক আমিনুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আমিনুল ইসলাম আব্দুল লতিফের চাচাত ভাই। পুলিশি অভিযানের সময় আমিনুল ইসলামসহ অন্যান্যরা পালিয়ে যায়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে আব্দুল লতিফের বিরুদ্ধে হত্যা, লুটপাট, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.