Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় গাঁজা ব্যবসায়ীর ৬ মাস কারাদন্ড

মোঃ আবু নাসের হুসাইন ,সালথ (ফরিদপুর) প্রতিনিধি :mobile-cort
ফরিদপুর জেলার সালথা উপজেলায় ফরহাদ শেখ (আহাদ) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আহাদ উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের চুন্নু শেখের ছেলে।

জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশ সদর বাজারের চৌধুরী মোড় থেকে আহাদকে গাঁজাসহ আটক করেন। আটকের পর ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান এসময় গাঁজা বিক্রির অপরাধে আহাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.