Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে হেযবুত তওহীদের উদ্যেগে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

IMG_20160820_110511মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ ফরিদপুর জেলার পৌর সদরের টেপাখোলা সি এন বি ঘাট মোরে শনিবার বেলা ১১টার দিকে হেযবুত তওহীদের উদ্যেগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেযবুত তওহীদের ফরিদপুরের আমীর মোঃ সানাউল্লার সভাপতিত্বে এই সমাবেশ ও মানববন্ধনে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের গোপালগঞ্জ জেলার আমির আরিফ মোঃ আলী আহসান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামলীগের সাধারন সম্পাদক দুলাল ফকির। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎসলীগের সদস্য মোঃ হায়দার শেখ, আওয়ামলীগ নেতা মোঃ খালেক মাতুব্বর, ডিক্রিরচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন , সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা। আলোচনা পর্বে প্রধান আলোচক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীতা তুলে ধরেন। তিনি বলেন মানুষ আজ প্রকৃত ধর্মের সন্ধানে জেগে উঠেছে। যারা সাধারন মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভুল পথে পরিচালনা করছে তাদের মুখোশ আজ জাতির কাছে পরিস্কার হয়েছে। প্রধান অতিথি দুলাল ফকির বলেন বাংলাদেশের মানুষ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবব্ধ। শনিবার টেপাখোলার এই মানববন্ধনে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও প্রায় ২শতাধিক লোকজন অংশ গ্রহন করে।

Leave A Reply

Your email address will not be published.