Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিরপুরে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

mm

রাজধানীর মিরপুরে একটি পর্দার দোকানে অগ্নিকাণ্ডে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম মামুন (৩০)। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ১০ নম্বর গোল চত্বরের কাছে সেনপাড়া পর্বতা এলাকার পর্দাবিলাস নামে এক দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান কর্মচারী মামুন ভেতরে ঘুমিয়ে ছিলেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দোকানের মালিকের নাম সবুজ। তিনি ফায়ার সার্ভিসকে জানান, কর্মচারী মামুন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.