Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতীয় দুই কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর

কামাল হোসেন, বেনাপোল: এক বছর আগে বাংলাদেশে আসা দুই ভারতীয় কিশোর সোমবার নিজ দেশে ফিরে গেলেন। সোমবার দুপুরে ৩টার সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে ভারতের পেট্রাপোল পুলিশের হাতে হস্তান্তর করেন।তারা যশোর কিশোর সংশোধনী কেন্দ্রে ১বছর কারাভোগ করেন।
ফিরে যাওয়া দুই কিশোর হলো-ভারতের উত্তর ২৪ পরগনার জেলার বারাসাত এলাকার অপূর্ব (১৩) ও আমিনুল ইসলাম (১৪)।যশোর কিশোর সংশোধনী কেন্দ্রের কাউন্সিলর মুশফিকুর রহমান জানান,দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত যশোর সংশোধনী কেন্দ্র থেকে নিজ জিম্মায় নেন।পরে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মাধ্যমে পেট্রাপোল পুলিশের হাতে হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন,সংশোধনী কেন্দ্রের সহকারী পরিচালক শাহবুদ্দিন আহমেদ, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।
তিনি আরও জানান, গত বছর ২৪ আগষ্ট এই দুই কিশোর সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে। পরে খুলনা পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদেরকে আদালতে সোপার্দ করে। আদালত দুই কিশোরকে যশোর কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠায়।এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের এসআই হোসাইন আহম্মেদ ভারতীয় দুই কিশোর দেশে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.