Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুদাসপুরে গ্রাম পুলিশের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মানববন্ধন

Gurudaspur pic-23-08-2016

জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাটোর জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তালেবের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১২টায় গুরুদাসপুর থানামোড় শাপলা চত্বরে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও শাহিদা আক্তার মিতা, সরকারী বেসরকারী নেতৃবৃন্দ তাদের সাথে একত্ততা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় উপজেলা গ্রাম পুলিশ ইউনিয়নের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ছাড়াও উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.